হেরে তরুণদের দুষলেন রোহিত

০৪ নভেম্বর ২০১৯, ১২:২৩ PM

মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেল টাইগাররা। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বিরাট কোহলি বিশ্রামে থাকায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন তারকা ওপেনার রোহিত শর্মা। টাইগারদের বিপক্ষে হারের পর তিনি বলেন, বাংলাদেশের কৃতিত্বকে অস্বীকার করব না, তারা আমাদের ব্যাটিংয়ের শুরু থেকেই চাপের মধ্যে রেখেছে।

ভারত অধিনায়ক আরও বলেন, এই স্কোর (১৪৮) জেতার মত ছিল। মাঠে আমরা কিছু ভুল করেছি। দলের কিছু কম অভিজ্ঞ তরুণ খেলোয়াড় ছিল যে কারণে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে টানা ৮ ম্যাচে জয় পাওয়া পর এই প্রথম হেরে গেল ভারত। ঘরের মাঠে দিল্লিতে পরাজয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, এই পরাজয় থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। পরবর্তীতে যাতে এমন ভুল আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা রিভিউ নেওয়ায় কিছু ভুল করেছি। মাঠে আমরা সেরাটা দিতে পারিনি। তবে ব্যাটিং অনুসারে লড়াই করার মত স্কোরই দাঁড় করাতে পেরেছিলাম।

উল্লেখ্য, রবিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। ১৪৯ রানের লক্ষ্য টাইগাররা স্পর্শ করে ৩ বল বাকি থাকতে। ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন টাইগার তারকা মুশফিকুর রহিম। ৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন 'মিস্টার ডিপেন্ডেবল'।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9