ভারতীয় গণমাধ্যমে মুশফিক বন্দনা

০৪ নভেম্বর ২০১৯, ১০:৪২ AM

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরপর আটটি ম্যাচ হেরে গেলেও নবম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আর জয় উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সবগুলো পত্রিকায় আজ (সোমবার) প্রথম পাতায় স্থান পেয়েছে টাইগারদের ঐতিহাসিক জয়ের খবর। ব্যতিক্রম হয়নি ভারতের সংবাদমাধ্যমগুলোর বেলায়ও। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের সবগুলো পত্রিকাতেই স্থান পেয়েছে বাংলাদেশের জয়ের খবর। প্রায় সবগুলো পত্রিকাই মুশফিকুর রহিমের প্রশংসা করে তাকে শিরোনামে টেনেছে।

পশ্চিমবঙ্গের আনন্দনবাজার পত্রিকা তাদের স্বভাবসুলভ শিরোনাম করেছে, ‘ভাঙাচোরা দল নিয়েও এই প্রথম ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতলো বাংলাদেশ’।

আরেক পত্রিকা এই সময় মুশফিকের প্রশংসা করে শিরোনাম করেছে, ‘অনবদ্য মুশফিকুর, এই প্রথম T20- তে বাংলাদেশের কাছে হার ভারতের!’

বর্তমান পত্রিকা শিরোনাম করেছে, ‘মুশফিকুরের কাছে হার মানল টিম ইন্ডিয়া’।

ভারতের জনপ্রিয় টাইমস অব ইন্ডিয়া মুশফিককে টেনে শিরোনাম করেছে, ‘Mushfiqur Rahim guides Bangladesh to maiden T20I win against India. (মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টি জয় এনে দিলেন’।

আরেক পত্রিকা এনডিটিভি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আলিঙ্গনের ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘Mushfiqur Rahim Stars As Bangladesh Register First-Ever T20I Win vs India. (ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে নায়ক মুশফিকুর রহিম।’

দ্য হিন্দু পত্রিকাও প্রায় এনডিটিভির মতো শিরোনাম করেছে, ‘India vs Bangladesh 1st T20 | Mushfiqur Rahim stars in Bangalesh’s first win over India in T20Is. (ভারত বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে মুশফিকুর রহিম তারকা।’

হিন্দুস্থান টাইমস লিখেছে, ‘India vs Bangladesh: Mushfiqur Rahim guides visitors to historic win in Delhi T20I (ভারত বনাম বাংলাদেশ : দিল্লিতে টি-টোয়েন্টিতে সফরকারীদের ঐতিহাসিক জয় এনে দিলেন মুশফিকুর রহিম।’

মুম্বাই মিরর তাদের ফ্রন্ট পেজে শিরোনাম করেছে, ‘BANGLA BLAZE AWAY IN HAZE.’। ভেতরের পেইজে করেছে, ‘Mushfiqur Rahim shines as Bangladesh beat India by 7 wickets. (আলো ছড়ালেন মুশফিকুর রহিম, ভারতকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ’।

ট্যাগ: ক্রিকেট
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9