পুত্র মায়ানকে জয় উৎসর্গ করলেন মুশফিক

০৪ নভেম্বর ২০১৯, ০৯:০৬ AM

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। নয়বারের মুখোমুখিতে গতকালই আসে সেই কাঙ্খিত জয়। দুর্দান্ত ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন মুশফিকুর রহীম। শুরুতে অভিষিক্ত নাইম শেখ ও সৌম্য সরকার এবং পরে সৌম্যকে নিয়ে মুশফিকের জুটিই বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেয়নি। আর শেষে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দারুণভাবেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক।

দারুণ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে খেলা ইনিংসে ৮ চার ও ১ ছয়ের মারে ৪৩ বলে ৬০ রান করেন মুশফিক। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৮২তম ম্যাচে পঞ্চম ফিফটি। এর আগেও খেলেছেন বেশ কিছু ম্যাচজয়ী ইনিংস। তবু এই ইনিংসের মাহাত্ম্যই থাকবে আলাদা।

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারতকে মাত্র ১৪৮ রানে রাখার পর জয়ের ব্যাপারে বিশ্বাস চলে আসে খেলোয়াড়, টিম ম্যানেজম্যান্ট থেকে সকলের মনেই। তবু কাজটা সহজ ছিলো না। বল হাতে নিয়ে বারবার বাংলাদেশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে ভারতীয়রা। কিন্তু পারেনি সফল হতে।  ভারতীয় বোলারদের সফল হতে দেননি বাংলাদেশ দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

আর এই জয় কিংবা নিজের ইনিংসটা কাকে উৎসর্গ করলেন? জানতে চাওয়া হলে মুশফিক জানিয়ে দেন নিজের একমাত্র ছেলে মোহাম্মদ শাহরুজ রহীম মায়ানের কথা। একইসঙ্গে ছেলের ব্যাপারে মজার তথ্যও দেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, ‘আজকের ইনিংসটি কিংবা আজকের জয়টা কাকে উৎসর্গ করব বললে আমি বলব আমার ছেলের কথা। সে ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে অনেক বেশি মিস করতেছি। এখনই টিভিতে যখন আমাকে দেখে সে চিনে ফেলে, এটা কে। এটা আসলেই বেশ আনন্দের, আমি আমার আজকের ফিফটি ও জয় আমার ছেলেকে উৎসর্গ করলাম’

এর আগে ম্যাচসেরার পুরষ্কার গ্রহণ করতে এসে পুরষ্কার বিতরণী মঞ্চে তিনি জানিয়েছেন, এ জয়টি ব্যক্তিগতভাবে তার নিজের কাছে অনেক বড় কিছু। ভারতকে তাদেরই মাটিতে হারানোর তৃপ্তি ও আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা নেই বলে মন্তব্য করেন মুশফিক।

তিনি বলেন, ‘আমরা যখন ভারতের মতো একটা দলের বিপক্ষে, এত দর্শকের সামনে খেলছি; তখন এই ইনিংসের চেয়ে সেরা কিছু হতে পারে না। ভারতকে ভারতের মাটিতে হারানোর তুলনা আর কিছুই হতে পারে না। তাই এ জয় আমার কাছে অনেক কিছু।’

ট্যাগ: ক্রিকেট
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9