ইআবির অধীনে সারাদেশে কামিল পরীক্ষা শুরু

০৩ মে ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম

কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম © টিডিসি ফটো

আজ শনিবার (০৩) মে থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কামিল মাদ্রাসাসমুহের দুই বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর ২০২৩ সালের পরীক্ষা শুরু হয়েছে। সকাল দশটায় টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। 

এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তাঁর সাথে উপস্থিত ছিলেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রো-ভিসি  প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান পৃথক পৃথক কেন্দ্র পরিদর্শন করেন।  

পরিদর্শন শেষে ভাইস- চ্যান্সেলর বলেন, উপযুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে।  তারপরও আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি যাতে কোনো রকম অনিয়ম না হয়। কেউ অসদুপায় অবলম্বন করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি আরো বলেন, যেকোনো মূল্যে শিক্ষার মান উন্নয়ন ও সেশনজট মুক্ত করে মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

 এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, নকলমুক্ত উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ।

প্রসঙ্গত, এবারের পরীক্ষায় সারাদেশের মোট ১৪৯ কেন্দ্রে প্রায় ৪৩০০০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হবে।
কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ, কামিল আদব বিষয়ে কামিল স্নাতকোত্তর পরিক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ মে পর্যন্ত পর্যন্ত পরীক্ষা চলবে।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950