​৭৫ বছর বয়সে ডিগ্রি অর্জন করে তাক লাগালেন সাদেক আলী​

০১ মে ২০২৫, ০৬:৫৭ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
মো. সাদেক আলী

মো. সাদেক আলী © ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়ার বাসিন্দা ৭৫ বছর বয়সী মো. সাদেক আলী প্রমাণ করেছেন যে শেখার কোনো বয়স নেই। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে ২০২২ সালের বিএসএস পরীক্ষায় ২.৭৫ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন।​

পেশায় কৃষক সাদেক আলী এক ছেলে ও দুই মেয়ের পিতা। তার ছেলে দিঘাপাতিয়া এমকে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক । ২০২৪ সালের ১ জানুয়ারি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সাদেক আলীর বাম পায়ের দুটি হাড় ভেঙে যায়। তবুও তিনি ক্র্যাচে ভর দিয়ে ৩য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেন ।​

সোমবার ঘোষিত ফলাফলে উত্তীর্ণ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাফল্যের গল্প ভাইরাল হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক তার ফেসবুক পেজে লিখেছেন, "অভিনন্দন হে অকুতোভয় যোদ্ধা! আপনার অদম্য ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রমই এ বয়সে এই সাফল্য এনে দিয়েছে" ।​

সাদেক আলীর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি সমাজের জন্য একটি শক্তিশালী বার্তা—শিক্ষা একটি আজীবন প্রক্রিয়া, এবং তা কেবল চাকরির জন্য নয়, বরং আত্মবিকাশ ও মানসিক পরিতৃপ্তির জন্যও গুরুত্বপূর্ণ।

ট্যাগ: ফলাফল
ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
মঙ্গলবার কুয়েটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
  • ২৯ আগস্ট ২০২৬
শরীর ভালো মানেই সব ঠিক কি? স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ১১ ভুল ধা…
  • ২৯ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করল যুক্তর…
  • ২৯ আগস্ট ২০২৬
ল্যাবে পুড়েছে আইসি, রাত জেগে পড়াশোনা—সিফাতের ডিনস অ্যাওয়ার্…
  • ২৯ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ আগস্ট ২০২৬