বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

১৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রবেশপত্র বিতরণ শুরু করেছে। বুধবার (১৬ এপ্রিল) থেকে প্রবেশপত্র প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রার্থীদের নিজ দায়িত্বে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। 

বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ২৫ এপ্রিল বেলা ২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইট অথবা www.barcouncil.gov.bd থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ছবিযুক্ত প্রবেশপত্র কালার প্রিন্ট করে নিতে হবে।

প্রত্যেক প্রার্থীর মোবাইল নম্বরে (যে মোবাইল নম্বরে প্রার্থী নিজের কন্ট্যাক্ট নম্বর হিসেবে অনলাইন আবেদন ফরমে উল্লেখ করেছেন) ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে আবার পাঠানো হবে। প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের তালিকা ২৩ এপ্রিল সন্ধ্যায় বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950