‘এইচএসসির রেজাল্ট দিয়েছে আজ’

০৭ অক্টোবর ২০২০, ০৬:০২ PM
এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

চলতি বছরের স্থগিত থাকা এইচএসসি ও সমমান পরীক্ষা আর নেওয়া হবে না। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ফল প্রকাশ করা হবে আগামী ডিসেম্বর মাসেই। আজ বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তাঁর এ ঘোষণাকে তারা ‘এইচএসসির ফল প্রকাশ’ হিসেবে দেখছেন। আর সাথে সাথে তাদের প্রশংসায় ভাসছেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। তারা বলছেন, আজকের ঘোষণার পর এটাই প্রমাণিত হল যে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সবাই ভুলে গেলেও এবারের এইচএসসি পরীক্ষার্থীরা কখনও ভুলবেন না।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়েছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেশ কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর করা হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা নিয়ে ১৪ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবার বেশ উদ্বেগের মধ্যে ছিল। 

এদিকে, পরীক্ষা স্থগিতের ৬ মাসের মাথায় এসে বোর্ড পরীক্ষা না দেওয়ার পক্ষেই ছিল অধিকাংশ এইচএসসি পরীক্ষার্থীরা। এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা নিতে তারা গত রোববার প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর এক স্মারকলিপিও দিয়েছেন। ওই স্মারকলিপিকে ‘১৪ লাখ শিক্ষার্থীর পক্ষে’ লেখা দাবি করে বলা হয়েছে, পরীক্ষার্থী ও এই মহামারীর গতিবিধির সার্বিক দিক বিবেচনায় নিয়ে পরীক্ষা না পিছিয়ে দ্রুততম সময়ে বিকল্প কোন ব্যবস্থা নিয়ে অনুরোধ করা হয়েছে।

তবে বোর্ড পরীক্ষার বিকল্প কী— ওই সময় জানতে চাইলে এইচএসসি পরীক্ষার্থীরা দুটি বিকল্প প্রস্তাবের কথা জানিয়েছিলেন। প্রথমত-জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির গ্রেড প্রদান। দ্বিতীয়ত-অনলাইনে পরীক্ষা নেয়া। তবে গ্রেড প্রদান করাটাই ‘বেটার অপশন’ বলে মনে করেছিলেন তারা।

তাদের এই দাবির চার দিনের মাথায় আজ শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। এ ঘোষণা দেয়ার পর এইচএসসি পরীক্ষার্থীরা বেশ উচ্ছ্বাসিত। তারা এটাকে ফলপ্রাপ্তির সঙ্গে তুলনা করেছেন। আর শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদেরর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী অর্নব সাহা বলেন, আমরা ৬ মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি এ ঘোষণার জন্য। অবশেষে বহুল কাঙ্খিত ঘোষণা আজ পেয়েছি। এ যেন এইচএসসি পরীক্ষার ফল পেয়েছি!

তিনি বলেন, মহামারি এই ভাইরাস কতদিন থাকবে, কবে ভ্যাকসিন আসবে তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়াও শীতে বাড়বে বলে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন। এতে পরীক্ষা পেছানোর আর কোন কারণ দেখছিনা। দ্রুত সময়ের মধ্যে এরকম একটি সিদ্ধান্তের জন্য চলতি সপ্তাহে আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর এক স্মারকলিপিও দিয়েছিলাম।

রবিউর রহমান সায়েম এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, পরীক্ষার ব্যাপারে আজকে কোন সিদ্ধান্ত দেয়নি। মনে হয় যেন এইচএসসির রেজাল্ট দিয়েছে।

তাবাসসুম আনিকা আরেক এইচএসসি পরীক্ষার্থী বলেন, ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সবার কথা ভেবেছেন আপনি।

দেলোয়ার খান নামে আরেক এইচএসসি পরীক্ষার্থী বলেন, এতদিন অপেক্ষার পর আজ এটাই প্রমাণিত হল যে, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সবাই ভুলে গেলেও এবারের এইচএসসি পরীক্ষার্থীরা কখনোই ভুলবে না।

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬