ক্লাস মূল্যায়নে পাসের দাবি ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের

২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৬ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © প্রতীকী ছবি

চলমান করোনা পরিস্থিতির মধ্যে ইংরেজি ,মাধ্যমের শিক্ষার্থীরা ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা দিতে চায় না। ক্লাস পারফরম্যান্স বিবেচনায় গ্রেড দেয়ার দাবি জানিয়েছেন তারা।

নিজেদের দাবি তুলে ধরতে রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রাজধানীর বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ৩ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নেয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য কোনোভাবে প্রস্তুত নয়। পরীক্ষা দিতে গেলে অনেকে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজন করা হলেও হলে পরীক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব হবে না। শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরা নানাভাবে আক্রান্ত হয়ে পড়বে। এমন মহামারি পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়ে কেউ তার প্রত্যাশিত ফলাফল পাবে না।।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আলোচনা করে করোনার মধ্যে পরীক্ষা না নেয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়ে নমুনা পরীক্ষার মাধ্যমে গ্রেড দেয়ার দাবি জানায় আন্দোলনকারীরা।

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬