২৬ সেপ্টেম্বরই বার কাউন্সিলের লিখিত পরীক্ষা

০৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৪ PM

© ফাইল ফটো

আগামী ২৬ সেপ্টেম্বরই বার কাউন্সিলের লিখিত পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও এ পরীক্ষা গ্রহণ করা হবে। এতে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘শনিবার বিকেলে এনরোলমেন্ট কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে পূর্বের নির্ধারিত তারিখে আগামী ২৬ সেপ্টেম্বর আইনজীবী অন্তর্ভুক্তি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এনরোলমেন্ট কমিটির অন্যতম এই সদস্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অন্যত্র পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২৬ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা।’

বাংলাদেশ বার কাউন্সিলে সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আইনজীবীদের। তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় শিক্ষার্থীরা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান।

দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে পুনরায় শুরু থেকেই পরীক্ষা দিতে হয়। এবার মোট ১২ হাজার ৮৫৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬