করোনার মধ্যে ৮ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নিতে ভারতে এলাহি কাণ্ড!

০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১ PM

© ডয়েচে ভেলে

পরীক্ষাকেন্দ্রে ঢোকার লাইনেই ছয় ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হচ্ছিল ছাত্রছাত্রীদের। সকলের মুখে মাস্ক, অনেকের হাতে গ্লাভস। গেট দিয়ে ঢুকতেই প্রথমে হাতে দেয়া হচ্ছিল স্যানিটাইজার। তারপর হাতে ধরা অ্যাডমিট কার্ড, পেন্সিল, পেন-এর উপরেও স্প্রে করে দেয়া হল।

একটু দূরে থার্মাল স্ক্যানার হাতে দাঁড়িয়ে একজন নিরাপত্তারক্ষী। তিনি পরীক্ষার্থীদের দেহের তাপমাত্রা দেখে নিচ্ছিলেন। তার পাশে দাঁড়িয়ে একজন লম্বা লাঠির ডগায় লাগানো মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করছিলেন তাঁদের। করোনার মধ্যে পরীক্ষা, তাই এত কাণ্ডের পর ঢুকতে দেয়া হলো ছাত্র-ছাত্রীদের।

এখানেই শেষ নয়। ছাত্র-ছাত্রীদের নিয়ে যেতে দেয়া হয়েছে একটা জলের বোতল ও স্যানিটাইজার। বসার আগে তাঁরা আসন ও লেখার জায়গা স্যানিটাইজ করে নিয়েছেন। অন্তত ছয় ফুট দূরে দূরে তাঁদের বসানো হয়েছে। এরপর একটি ফর্ম ভরতে দেওয়া হয় তাঁদের। হলফনামার মতো। সেখানে প্রত্যেক ছাত্রকে লিখে সই করে দিতে হয়েছে যে তাঁদের করোনা হয়নি।

ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ এই সময় পরীক্ষা দিতে চাননি। তাঁরা অন্তত একমাস পরীক্ষা পিছিয়ে দিতে বলেছিলেন। কারণ, এখন ভারতে করোনা আক্রান্তের হার সব চেয়ে বেশি। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে পরীক্ষা দিতে গিয়ে তাঁদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে।

কিন্তু দেশটির কেন্দ্রীয় সরকার জেদ ধরে বসে যে পরীক্ষা দিতেই হবে। বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রতিবাদ করেছিলেন। তাঁরা সুপ্রিম কোর্টে আবেদনও করেছিলেন। সেই আবেদনের ফয়সালা এখনও বাকি। তার মধ্যেই মঙ্গলবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয়। ডাক্তারির পরীক্ষা হবে কয়েকদিন পর।

মঙ্গলবার দুই ভাগে পরীক্ষা হয়েছে। প্রথম ভাগের পরীক্ষা হয়েছে সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত। এরপর ৩টা থেকে আবার পরবর্তী ব্যাচের পরীক্ষা। ১২টার পর পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজ করার কাজ শুরু হয়। মুম্বইয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ লোকাল ট্রেন চালানো হয়েছে। ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

এভাবেই ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে পরীক্ষা নিতে গোটা ভারতে যেন এলাহি কাণ্ড ঘটে গেল। তারপরেও অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, এক মাস পিছিয়ে দিলে ভালো হতো। খবর: ডয়েছে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence