ছুটি, জেএসসি ও জেডিসি নিয়ে সিদ্ধান্ত হতে পারে কাল

২৪ আগস্ট ২০২০, ০৯:১৭ PM

© ফাইল ফটো

করোনা মহামারির কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। করোনার মধ্যে চলতি বছর পরীক্ষাগুলো হবে কি হবে না সে বিষয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। এই ছুটি আরো বাড়তে পারে। এছাড়া প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ গেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক সাংবাদিকদেরকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এখনো তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে না। এইচএসসি পরীক্ষাও প্রতিষ্ঠান খোলার ওপর নির্ভর করছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খুব কম। পরিস্থিতি ঠিক না হলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে ২৫ আগস্টের পর সিদ্ধান্ত নেয়া হবে।

অপরদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। শিগগিরই তারা সিদ্ধান্ত নেবে।

করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়ানোর পর তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে তেলবাহী জাহাজ, …
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬, আবেদন …
  • ০৩ এপ্রিল ২০২৬
ট্রেডমার্ক, মিডিয়া লিটারেসি শিখবে মাধ্যমিকের শিক্ষার্থীরা
  • ০৩ এপ্রিল ২০২৬