অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

২৭ জুলাই ২০২০, ০৬:১০ PM

© ফাইল ফটো

বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জুলাই) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের লিখিত পরীক্ষা গ্রহণের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন বাংলাদেশ বার কাউন্সিল। লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক চিঠিতে জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদে পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে।

পরীক্ষার্থীরা গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশ পত্র দিয়ে আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল এবং অন্যান্য নির্দেশনা পরবর্তীতে ঘোষণা করা হবে, যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নোটিশে আরও বলা হয়েছে, এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরপর দুই বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করে জারিকৃত গেজেটে (২০১৮ সালের ১৯ ডিসেম্বর) প্রকাশিত রুলস সংশোধন করে ‘ইহা অবিলম্বে কার্যকর হইবে’ মর্মে উল্লেখ রয়েছে। এই সংশোধনীটি করা হয় ২০১৮ সালের ১৯ ডিসেম্বর। ফলে উক্ত তারিখের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন, তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে যদি সরকার উক্ত সংশোধনীটির প্রয়োগ ভূতাপেক্ষাভাবে প্রয়োগ করার উল্লেখ করে কোনও সংশোধনী প্রদান করে, কেবলমাত্র সেইক্ষেত্রে ২০১৮ সালের ১৯

ডিসেম্বরের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন, তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।

ট্যাগ: পরীক্ষা
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬