ইউনিভার্সিটি অব লন্ডনে আইন পরীক্ষা দিচ্ছেন ঘরবন্দি ফারিয়া

০৪ জুলাই ২০২০, ০১:১৪ PM

© ফাইল ফটো

করোনার মধ্যেই কিছু দিন আগেই বিয়ের আংটিবদল পালা শেষ হলো, এদিকে করোনা পরিস্থিতিতে টুকটাক শুটিং শুরু হলেও কোথাও দেখা মিলছে না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। কি করছেন এই সময়টাতে এমন প্রশ্নের জবাবে উত্তরটা দিলেন তিক্ততা মাখা মুখে, ‘পড়ছি ভাই। দম ফেলার সুযোগও পাচ্ছি না’।

ইউনিভার্সিটি অব লন্ডনে পড়ছেন আইন বিষয়ে। অনলাইনে ক্লাস করেন। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা, চলবে ১৬ জুলাই পর্যন্ত। অভিনয়, উপস্থাপনা, গান কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।

তিনি বলেন, ‘মাসের পর মাস মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসল পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।’

ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬