সিলেটে বোর্ডে অনুত্তীর্ণ ২৩ পরীক্ষার্থী পাস

৩০ জুন ২০২০, ০১:৫৩ PM

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে সিল্টে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণ ফলাফলে ফেল থেকে পাস করেছেন ২৩ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে ১৬৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর সিলেট বোর্ডের ২৩ হাজার ৭৯০ শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।

জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্খিত ফল না পেয়ে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন। এদের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬