বরিশাল বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ১৩৯ পরীক্ষার্থীর

৩০ জুন ২০২০, ০১:৩৬ PM

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণ ফলাফলে ফেল থেকে পাস করেছেন ২৫ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ১১ জন পরীক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে ১৩৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর বরিশাল বোর্ডের ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থী ২৩ হাজার ৮৫০ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্খিত ফল না পেয়ে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন। এদের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬