চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছে ৬৩ পরীক্ষার্থী

৩০ জুন ২০২০, ০১:২৮ PM

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণ ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৪১ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন পরীক্ষার্থী। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে ৬০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর চট্টগ্রাম বোর্ডের ৫২ হাজার ২৪৬ টি খাতা, পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্খিত ফল না পেয়ে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন। এদের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬