ফেসবুকে ছড়ানো এইচএসসির সূচি নিয়ে ব্যাখ্যা দিল শিক্ষাবোর্ড

০৮ জুন ২০২০, ০১:৫১ PM

© ফাইল ফটো

এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি এখনও ঘোষণা না হলেও একটি সূচি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। এটি সম্পূর্ণ ভুয়া সময়সূচি বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ বিষয়ে আজ সোমবার (৮ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি বলেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মনগড়া সময়সূচি তৈরি করে সামাজিক যােগাযােগমাধ্যমে কে বা কারা প্রচার করছে। তাতে ১৫ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলা হচ্ছে। বিষয়টি  কর্তৃপক্ষের দৃষ্টিগােচরে এসেছে।

আরও বলা হয়েছে, করােনা সংকটকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত হলে তা বাের্ডের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সামাজিক যােগাযােগমাধ্যমের পােস্টে যাতে বিভ্রান্ত না হন সবাইকে সেজন্য অনুরােধ জানিয়েছে আন্তঃশিক্ষা বাের্ড। ফেসবুকে প্রচার করা সূচি অনুযায়ী বলা হচ্ছে, আগামী ১৫ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহবায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘প্রতিদিন করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে, এই পরিস্থিতিতে পরীক্ষা নেয়া মানবিক কাজ হতে পারে না। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না আমরা। যারা ভুয়া তথ্য ছড়াচ্ছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬