রিকশা চালিয়ে এসএসসি পাস করল দুই ভাই

০১ জুন ২০২০, ০৯:১৮ AM

© সংগৃহীত

বাবা ছেড়ে যাওয়ার পর দেনায় জর্জরিত ছিল পরিবার। দুই ভাইয়ের লেখাপড়া পড়ে হুমকির মুখে। তবে পড়ালেখায় আগ্রহ থাকায় রিকশা চালিয়েই পড়ালেখা চালিয়ে গেছে তারা, চলেছে চারজনের সংসারও। রোববার (৩১ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বাণিজ্য বিভাগে জিপিএ-৪ ও জিপিএ-৩ পেয়েছে তারা দুই ভাই, নাইমুর রহমান ও ফাহিমুর রহমান।

খুলনার দৌলতপুরে গৃহপরিচারিকা মুন্নী বেগমের ছেলে নাইমুর ও ফাহিমুর। রয়েছে দুই মেয়েও। এক মেয়েকে বিয়ে দিয়েছেন। আরেক মেয়ে পড়ছে তৃতীয় শ্রেণিতে। দুই ছেলের মধ্যে নাইমুর পাস করেছে আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে। আর ফাহিমুর পাস করেছে মহসিন মাধ্যমিক বালক বিদ্যালয় থেকে।

নাইমুর রহমান জানায়, তার বাবা দেনা করে বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর খোঁজখবর রাখেননি। পরে মা গৃহপরিচারিকার কাজ শুরু করেন, তবে তাতে সংসার চলে না। এজন্য বাধ্য হয়ে দুই ভাইকে রিকশা চালানোর জন্য পথে নামতে হয়।

রিকশা চালিয়ে লেখাপড়া করা সম্ভব হতো না। তবে একজন বড় ভাই এগিয়ে আসেন তাদের লেখাপড়ায় সহায়তা করতে। তিনি বিনামূল্যে পড়িয়েছেন। নাইমুর জানায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য টাকার অভাবে সমস্যায় পড়েছিলাম। কিন্তু এক বড় ভাই টাকা দিয়ে সাহায্য করেন।

নাইমুর ও ফাহিমুরকে ফ্রি পড়াতেন যুবলীগ কর্মী জাফরি বিশ্বাস। তিনি বলেন, একদিন ওই ছেলের রিকশায় চড়ে যাচ্ছিলাম। যেতে যেতে তার কথা শুনে ভাড়াও দিয়েছিলাম দ্বিগুণ। সঙ্গে তাকে পড়ানোর দায়িত্বও নিয়েছিলাম। আর ফরম পূরণেও তাদের সহায়তা করেছি।

খুলনার বিএল কলেজের ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান রাসেল জানান, আওয়ামী লীগের শীর্ষ এক নেতা তাদের কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন। আর যুবলীগের এক নেতা তাদের লেখাপড়ার খরচ দিতে চেয়েছেন।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬