জিপিএ-৫ নিয়ে উন্মাদনা করবেন না: শিক্ষামন্ত্রী

৩১ মে ২০২০, ০৯:৪৭ PM

© সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়তে হলে জিপিএ-৫ এর উন্মাদনা থেকে বেরিয়ে আসতে হবে। স্কুল-কলেজের শেষ পরীক্ষায় জিপিএ-৫ নিয়ে অভিভাবকদের মধ্যে উন্মাদনা রয়েছে। যা শিক্ষার্থীদের জীবনে নেতিবাচক ভূমিকা রাখতে পারে।

রোববার (৩১ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেসবুক লাইভে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরার সময় এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, “শিক্ষার্থীরা যে যার মেধা অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি নেবে এবং সে অনুযায়ী ফলাফল পাবে। জিপিএ-৫ না পেলে সবাই মিলে মনে করবেন জীবন বৃথা হয়ে গেল.. এটা শিক্ষার্থীদের বিকাশের জন্য, তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।”

তিনি আরও বলেন, জিপিএ-৫ নিয়ে এই উন্মাদনা করবেন না। অভিভাবকদের অনুরোধ করব, প্রস্তুতি অনুযায়ী সন্তানরা ভালো ফল করল কিনা, সেটা দেখবেন।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬