বাবাকে দাফন করে পরীক্ষা দেয়া আমিরুল জিপিএ-৫ পেয়েছে

৩১ মে ২০২০, ০৭:৩৮ PM

© ফাইল ফটো

জিপিএ-৫ পেয়েছে বাবাকে দাফন করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী আমিরুল ইসলাম। এবছর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে সব বিষয়ে এ+ পেয়েছেন তিনি।

জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী ছেলে আমিরুল ইসলামের আসন দেখতে কেন্দ্রে গিয়ে ফটক চাপায় মারা যান বাবা মো. খোরশেদ আলম। পরে বাবার মরদেহ কবরে রেখেই পরীক্ষার আসনে বসে পরীক্ষায় অংশ নিয়েছিল আমিরুল।

আজ রবিবার (৩১ মে) ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন আমিরুল ইসলাম। তিনি বলেন, আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬