ফল পুনঃনিরীক্ষা কাল থেকে, আবেদন করবেন যেভাবে

৩১ মে ২০২০, ০১:৪৭ PM

© ফাইল ফটো

আগামীকাল সোমবার (১ জুন) থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষারফল পুনঃনিরীক্ষার আবেদন। চলবে ৭ জুন পর্যন্ত। যারা ফল আশানুরূপ বলে মনে করবেন না, তারা এই পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। মোবাইল অপারেটর টেলিটক নম্বর থেকে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে চার্জের অংক জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। এতে রাজি থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সময়সূচির সিদ্ধান্ত ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬
সরকারের বিভিন্ন কার্ডের অর্থায়ন নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের,…
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে কৃষককে কুপিয়ে হত্যা 
  • ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু কাল…
  • ২৯ এপ্রিল ২০২৬