এসএসসি ও সমমানের পরীক্ষা

অংশগ্রহণ কম, তবুও পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা

৩১ মে ২০২০, ১১:৩০ AM

© ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এবার পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। আগের বছরের ধারাবাহিকতায় ছেলেদের তুলনায় এবারও মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর মোট ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছেলে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে আট লাখ ৩৩ হাজার ৮৯২ জন। ফেল করেছে এক লাখ ৮৭ হাজার ৫৯৮ জন। ছেলেদের পাসের হার ৮১.৬৩ শতাংশ।

অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে আট লাখ ৫৬ হাজার ৬৩১ জন। ফেল করেছে এক লাখ ৬১ হাজার ৯০৭ জন। পাসের হার ৮৪.১০ শতাংশ।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৮৩ জন। আর যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। এছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৪৩৪ জন।

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৬৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। আর রাজশাহী শিক্ষা বোর্ডে পাস করেছে ৯০.৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৪.৭৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার আট জন। ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন। মাদ্রাসা বোর্ডে ৮২.৫৫ শতাংশ পাস করেছে। আর কারিগরিতে পাস করেছে ৭২.৭০ শতাংশ।

যেভাবে জানা যাবে ফল: এবারও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। তবে ফল পেতে যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তারা এসএমএসে ফল পেয়ে যাবেন।

এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিতে হবে।

আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফল পাওয়া যাবে।(http://www.educationboardresults.gov.bd/)- ওয়েবসাইটে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

মোবাইলে এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এছাড়া জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফল পাওয়া যাবে। প্রয়োজনে ডিসি ও ইউএনও’র অফিস থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence