শিক্ষামন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

৩১ মে ২০২০, ১০:১৩ AM

© সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার (৩১ মে) সকাল ১০টার পর সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তার হাতে বোর্ডের চেয়ারম্যানরা ফলের অনুলিপি তুলে দেয়া হয়। 

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। যেসব শিক্ষার্থী মোবাইল থেকে প্রি-রেজিস্ট্রেশন করে রেখেছেন মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই তারা এসএমএসে ফল পেয়ে যাবেন।

দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
  • ১২ এপ্রিল ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, পদ ৯, আবেদন শেষ ১১ মে
  • ১২ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
close