শিক্ষামন্ত্রীর লাইভের পরেই মোবাইলে যাবে এসএসসির ফল

৩১ মে ২০২০, ০৯:২৩ AM

© ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ রবিবার (৩১ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল প্রকাশ করবেন। এরপর বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, যেসব শিক্ষার্থী মোবাইলে প্রি-রেজিস্ট্রেশন করেছেন মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই তারা এসএমএসে ফল পেয়ে যাবেন। ফল জানতে প্রি-রেজিস্ট্রেশন করেছেন ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী।

আন্তঃবোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘ফলাফল পাওয়ার জন্য নিবন্ধিতরা দুপুর ১২টা থেকে ১টার মধ্যেই মোবাইলে ফল পাবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে না।

যেভাবে জানা যাবে ফল: অন্যান্য বছরের মতো এবারও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। তবে ফল পেতে যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তারা এসএমএসে ফল পেয়ে যাবেন।

ফল প্রকাশের পরেও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল পাওয়া যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছেন।

ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফল পাওয়া যাবে।(http://www.educationboardresults.gov.bd/)- ওয়েবসাইটে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিতে হবে।

আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

মোবাইলে এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এ ছাড়া জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফল পাওয়া যাবে। প্রয়োজনে ডিসি ও ইউএনও অফিস থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সময়সূচির সিদ্ধান্ত ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬
সরকারের বিভিন্ন কার্ডের অর্থায়ন নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের,…
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে কৃষককে কুপিয়ে হত্যা 
  • ২৯ এপ্রিল ২০২৬