তিন ঘন্টা আগেই এসএসসি ফল, নিবন্ধন শেষ আজ

৩০ মে ২০২০, ০৭:৫৬ AM

চলতি বছর অনুষ্ঠিত সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঘোষণা ফল করবেন। ওইদিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। গত বছরও সকালে ফল প্রকাশ করা হয়। তবে এর আগের বছরগুলোতে দুপুরের পর ফল প্রকাশ করা হতো।

এদিকে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। শিক্ষার্থীরা প্রাক— নিবন্ধন, এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এই তিনটি উপায়ে ফল জানতে পারবে। অন্যান্যবারের চেয়ে একটু আগেভাগেই দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য ফল প্রকাশের পরদিন সোমবার স্কুলে ফলাফল পাঠানো হবে।

আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত এই প্রাক নিবন্ধনের সুযোগ রয়েছে। (শিক্ষার্থীরা নিজেদের তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল প্রকাশের পরপরই তার নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল চলে আসবে) তবে প্রাক নিবন্ধন না করলেও তাত্ক্ষণিক এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। 

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী ফলাফল পেতে প্রাক নিবন্ধন করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০-এর ফলাফল ৩১ মে রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। ওই দিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনের স্থানে না আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের ই-মেইলে বিস্তারিত তথ্য পাঠানো হবে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ পাঠানো হবে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬