মোবাইলে এসএসসির ফল জানতে নিবন্ধনের সময় বাড়ল

২৯ মে ২০২০, ০৭:০৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মহামারির মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার (৩১ মে) প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ওই দিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্স করে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে শিক্ষামন্ত্রী দীপু মনি দুপুর ১২টায় ফেসবুক লাইভে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। পরীক্ষার্থীরা যারা প্রাক-নিবন্ধন করেছে ওইদিন তাদের নির্ধারিত মোবাইল নম্বরে আগেই মেসেজ দিয়ে ফল জানানো হবে।

গত ১৮ মে শুরু হওয়া প্রাক–নিবন্ধন কার্যক্রম শনিবার বেলা ২টা পর্যন্ত করার সুযোগ আছে। এর আগে সময় ছিল আজ শুক্রবার (২৯ মে) রাত ১২ টা পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর বলেন, আজ শুক্রবার দুপুর পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার পরীক্ষার্থী প্রাক–নিবন্ধন করেছে।

জানা গেছে, করোনার কারণে এবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফল জানার সুযোগ নেই। এ জন্য ওয়েবসাইটসহ প্রযুক্তি ব্যবহার করে সহজে যাতে শিক্ষার্থীরা ফল পায়, সে জন্য এমন ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ডগুলো।

এবার এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল সাড়ে ২০ লাখ। প্রাক নিবন্ধনের জন্য মোবাইল থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) লিখে Roll ও Year লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এসএমএস খরচ দুই টাকা।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence