এসএসসির ফল পেতে সাড়ে ৭ লাখ পরীক্ষার্থীর প্রি-রেজিস্ট্রেশন

২৬ মে ২০২০, ০৪:০০ PM

© প্রতীকী ছবি

মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে প্রি-রেজিস্ট্রেশন করেছে সাড়ে সাত লাখেরও বেশি পরীক্ষার্থী। গত এক সপ্তাহ যাবত তারা এই প্রি-রেজিস্ট্রেশন করেছে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর বলেন, সোমবার (২৪ মে) রাত ৯টা ৪৭ মিনিট পর্যন্ত মোট সাত লাখ ৬৫ হাজার ৪১৮ জন পরীক্ষার্থী ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করেছে। 

তিনি বলেন, প্রি-রেজিস্ট্রেশনের মধ্যে গ্রামীণফোনের মাধ্যমে তিন লাখ ৬৯ হাজার ৬৫৯ জন, রবি অপারেটেরর মাধ্যমে দুই লাখ ৫৭ হাজার ৩৮৩ জন, বাংলালিংকের মাধ্যমে ৬৯ হাজার ৭৬৮ জন ও টেলিটকের মাধ্যমে ৬৮ হাজার ৬০৮ জন রয়েছে।

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে পিছিয়ে পড়া এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ মে প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার কারণে বিদ্যমান পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই এবার এসএসসি ও সমমানের ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে জানার সুযোগ নেই। এজন্য সহজে যাতে শিক্ষার্থীরা ফল পায়, সেই ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ডগুলো। এই ব্যবস্থায় পরীক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করছে, তাদের মোবাইল ফোনে ফল প্রকাশের দিন আগে আগে স্বয়ংক্রিয়ভাবে ফল জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, গত ১৮ মে থেকে শুরু হয়েছে এই প্রি-রেজিস্ট্রেশন। এটি আগামী  ২৯ মে রাত ১২টা পর্যন্ত তা চলবে। এজন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ কাটা যাবে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬