সেপ্টেম্বরের আগে এইচএসসি পরীক্ষা নয়!

২৮ এপ্রিল ২০২০, ১২:০৫ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ধাপে ধাপে আগামী ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। আজ সোমবার রাজশাহী বিভাগের আট জেলার খোঁজ-খবর নিতে ভিডিও কনফারেন্সের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন প্রশ্ন উঠেছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও কি পেছাতে পারে? ১ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা প্রদুর্ভাবের ফলে গত ২২ মার্চ পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ১৫ দিন পর এ পরীক্ষা আয়োজন করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

আজ প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী সেপ্টেম্বরের আগে আয়োজন করা সম্ভব হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিকের পরবর্তী ১৫ দিন পর এ পরীক্ষা আয়োজন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করতে সারাদেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়। পরীক্ষার জন্য সেখানে বিপুল মানুষের কর্মযজ্ঞ থাকে। এতে করে বড় ধরনের জনসমাগম তৈরি হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এত বড় পাবলিক পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

তিনি বলেন, পরীক্ষা নিতে হলে অবশ্যই আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। কারণ, পরীক্ষার কেন্দ্র তো প্রতিষ্ঠান নির্ভর। তাই যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হচ্ছে ততদিন পরীক্ষা নেয়া সম্ভব নয়। সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে, এর পরবর্তী ১৫ দিন পর এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে।

প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬
সরকারের বিভিন্ন কার্ডের অর্থায়ন নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের,…
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে কৃষককে কুপিয়ে হত্যা 
  • ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু কাল…
  • ২৯ এপ্রিল ২০২৬
বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে রক্ষা শিশুস…
  • ২৯ এপ্রিল ২০২৬