আইবিবির ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

২৫ এপ্রিল ২০২০, ০৭:৫৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণের কারণে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে আইবিবির ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আইবিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) আগামী ৫ জুন থেকে অনুষ্ঠিতব্য ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সংশোধিত সময়সূচী পরবর্তিতে আইবিবির ওয়েবসাইট ও সংবাদ পত্রের মাধ্যমে জনানো হবে।

আইবিবির মহাসচিব মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী জানান, ঢাকা ও বিভাগীয় শহরসহ দেশের ২২টি অঞ্চলে আইবিবির ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র প্রস্তুত, খাতা পাঠানোসহ বেশ কিছু প্রস্তুতি রয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় কবে নাগাদ এসব প্রস্তুতি নেওয়া যাবে এখনও বলা যাচ্ছে না। যে কারণে আগে-ভাগে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সেনাবাহিনীর দরবারে প্রথমবার অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
close