এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত বোর্ডগুলোর

২১ মার্চ ২০২০, ০৩:৩৭ PM

© ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। শনিবার (২১ মার্চ) সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

পরীক্ষা পেছানোর প্রস্তাব আগামীকাল আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময় স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬