সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

১৯ অক্টোবর ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
সোনালী ব্যাংকের ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন এবং আসনবিন্যাস

সোনালী ব্যাংকের ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন এবং আসনবিন্যাস © সংগৃহীত

সোনালী ব্যাংকের ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার (আইন), গ্রেড-৯ পদের লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। পরীক্ষায় অংশ নেবেন মোট ৩ হাজার ২১২ পরীক্ষার্থী।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রার্থীদের ওই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। 

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

প্রবেশপত্র ছাড়া কোনো কাগজপত্র, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড, ডিজিটাল বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

পরীক্ষাবিষয়ক বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না 
  • ২৫ জুলাই ২০২৬
দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে …
  • ২৪ জুলাই ২০২৬
আমি শুধু মেয়েটির বক্তব্য জানিয়েছিলাম, নিজের মত প্রকাশ করিনি…
  • ২৪ জুলাই ২০২৬