সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

১১ জানুয়ারি ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২১ মার্চ। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শেষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ মে থেকে।

সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে (শনিবার) অনুষ্ঠিত হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

যমুনা পেপার মিলসে একাধিক পদে নিয়োগ
  • ২৭ জুলাই ২০২৬
দাবিতে অনড় খুবির শিক্ষার্থীরা, পরীক্ষা-ফলাফলে অনিশ্চয়তার মধ…
  • ২৭ জুলাই ২০২৬
ক্যাম্পাস থেকেই শুরু হোক সফল ক্যারিয়ারের প্রস্তুতি
  • ২৭ জুলাই ২০২৬
বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
  • ২৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর সম্ভাবনায় কমছে তেল…
  • ২৭ জুলাই ২০২৬
মোবাইল অ্যাপ তৈরি করে গড়তে পারেন সফল ক্যারিয়ার, প্রয়োজন যেস…
  • ২৭ জুলাই ২০২৬