চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন আজ

২৬ নভেম্বর ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:২৩ PM
সালমান শাহ

সালমান শাহ © সংগৃহীত

আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার—বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৪ বছর।

তবে জীবনের সেই পথটা দীর্ঘ হয়নি। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই থেমে যায় তার জীবনযাত্রা। স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি যে প্রভাব রেখে গেছেন, তা আজও রয়ে গেছে অমলিন। নব্বই দশকের ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত ও স্টাইলিশ নায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন তিনি।

সালমান শাহর জনপ্রিয়তা যেন সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। অনেকে মনে করেন, তিনি যত অল্প সময়ের জন্য এসেছিলেন, ততই গভীরভাবে ছাপ ফেলেছেন দর্শকের হৃদয়ে। তাই মৃত্যুর প্রায় তিন দশক পরেও তার আবেদন এতটুকু কমেনি।

তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণা, এক স্টাইল আইকন। শুধু দর্শকরাই নয়, সহশিল্পীরাও তাকে আদর্শ হিসেবে বিবেচনা করতেন। অভিনয়ে যেমন সাবলীল ছিলেন, তেমনি তার পোশাক ও ফ্যাশনেও ছিল অনন্যতা। অনেকের মতে, সালমান শাহ সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন—প্রায় ‘টাইম ট্রাভেলার’-এর মতো। কারণ তিন দশক আগেই যেসব ফ্যাশন তিনি অনুসরণ করেছেন, তা আজকের নায়কদের মধ্যেও দেখা যায়।

আজ তার জন্মদিনে ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছেন। যদিও তিনি নেই, তবুও তার অনুপস্থিতি এখনো ভক্তদের মনে এক শূন্যতার সৃষ্টি করে। বাংলা সিনেমার এই অমর নায়ক এখনও জীবন্ত আছেন কোটি ভক্তের ভালোবাসায়।

চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950