দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন দুই কোরীয় তারকা

০৫ জুলাই ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
ব্যাং মিনা ও অন জু ওয়ান

ব্যাং মিনা ও অন জু ওয়ান © ফাইল ফটো

দক্ষিণ কোরীয় অভিনেতা অন জু ওয়ান ও কে-পপ গায়িকা ও অভিনেত্রী ব্যাং মিনা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ‘গার্লস ডে’ ব্যান্ডের সাবেক এই সদস্য ও জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অন। আগামী নভেম্বরে হবে তাঁদের বিবাহের আনুষ্ঠানিকতা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে দুজনের এজেন্সি।

অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁরা জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।”
বিয়ের আয়োজন হবে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে, একান্ত ঘরোয়া পরিবেশে।

অন্যদিকে মিনার এজেন্সি এসএম সি অ্যান্ড সি বলেছে, “দুজনের পরিচয় বহুদিনের। ধীরে ধীরে সেই সম্পর্ক গাঢ় হয়ে প্রেমে রূপ নেয়। এবার তাঁরা নতুন এক যাত্রা শুরু করতে চলেছেন।” বিয়ের পরও তাঁরা দুজনেই অভিনয় চালিয়ে যাবেন বলেও জানিয়েছে এজেন্সি।

অন জু ওয়ান ও ব্যাং মিনার পরিচয় শুরু হয় ২০১৬ সালে, এসবিএসের জনপ্রিয় ড্রামা ‘বিউটিফুল গং শিম’–এ একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে। পরে ২০২১ সালে ‘দ্য ডেজ’–এ আবারও একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।

ব্যাং মিনা ২০১০ সালে ‘গার্লস ডে’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে পা রাখেন। পরে অভিনয়ে আসেন এবং বেশকিছু জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বিউটিফুল গং শিম’, ‘মাই অ্যাবসোলিউট বয়ফ্রেন্ড’, ও ‘ডেলিভারি ম্যান’; আর সিনেমার মধ্যে রয়েছে ‘স্নোবল’ ও ‘মিস ফরচুন’।

অন্যদিকে অন জু ওয়ান অভিনয় জীবন শুরু করেন ২০০২ সালে, নাটক ‘রাস্টিক পিরিয়ড’ দিয়ে। এরপর তাঁকে দেখা গেছে ‘ফ্লাইং বয়েজ’, ‘পিটার প্যান’, ‘দ্য টেস্ট অব মানি’, ও ‘অবসেসড’–এর মতো চলচ্চিত্রে।

সূত্র: কোরিয়া টাইমস

ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence