বিশ্বজয়ের মুকুট অরিজিৎ সিংয়ের মাথায়, টেলর সুইফটও পিছিয়ে

০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১০:৪৭ PM
সংগীতশিল্পী অরিজিৎ সিং গড়লেন এক নতুন ইতিহাস

সংগীতশিল্পী অরিজিৎ সিং গড়লেন এক নতুন ইতিহাস © সংগৃহীত

ভারতের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং গড়লেন এক নতুন ইতিহাস। বিশ্বখ্যাত সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারীর সংখ্যায় তিনিই এখন বিশ্বের শীর্ষ শিল্পী।

জানা যায়, ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত অরিজিৎ সিংয়ের অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন। এ কারণে তাকে টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ, এমনকি কে-পপ ব্যান্ড বিটিএসের চেয়েও এগিয়ে দিয়েছে।

স্পটিফাইয়ে বর্তমানে শীর্ষস্থানীয় শিল্পীদের অনুসারীর সংখ্যা হলো- অরিজিৎ সিং ১৫১ মিলিয়ন, টেলর সুইফট ১৩৯ মিলিয়ন, এড শিরান ১২১ মিলিয়ন, বিলি আইলিশ ১১৪ মিলিয়ন, দ্য উইকেন্ড ১০৭.২ মিলিয়ন, আরিয়ানা গ্রান্দে ১০৫.৮ মিলিয়ন, এমিনেম ১০১.৭ মিলিয়ন, বিটিএস প্রায় ৮০ মিলিয়ন।

২০১৯ সালে ভারতে স্পটিফাই চালু হয়। এরপর মাত্র ছয় বছরের মধ্যে অরিজিৎ সিং এশিয়া থেকে উঠে এলেন এই আন্তর্জাতিক সাফল্যের শীর্ষে। তিনি শুধু গায়ক নন, একাধারে সুরকার ও সংগীত প্রযোজক হিসেবেও সফল।

২০২৪ সালে অরিজিৎ সিংয়ের গাওয়া একাধিক গান জনপ্রিয়তা পায়। বিশেষ করে-তুম হি হো, কেশরিয়া, তুম কেয়া মিলে, ধুন (সাইয়ারা সিনেমা), জানে তু (ছাবা সিনেমা) গানগুলো স্থান পেয়েছে বছরের সর্বাধিক স্ট্রিমিং হওয়া গানের তালিকায়।

এর আগে ২০২৩ সালের আগস্ট মাসেও সাময়িকভাবে অরিজিৎ টেলর সুইফটকে ছাড়িয়ে যান। তবে ২০২৪ সালে তিনি স্থায়ীভাবে শীর্ষস্থান দখল করেন এবং ২০২৫ সালের জুলাইতে এসে সেই অবস্থান আরও সুদৃঢ় হয়।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9