বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

২৩ জুন ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান © সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান। সাধারণত উর্দু ও হিন্দি গানের জন্য তার পরিচিতি ও খ্যাতি। এবার তিনি একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান।

গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। প্রযোজনায় রয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস), যারা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।

জানা গেছে, গানটি রেকর্ড করা হয়েছে দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে। এখানে একইসঙ্গে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী খান ও রুবাইয়াত জাহান।

এ প্রসঙ্গে রুবাইয়াত বলেন, “লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে জানান, বাংলা গান তিনি খুব ভালোবাসেন এবং কখনো বাংলা গানে কণ্ঠ দিতে আগ্রহী ছিলেন। সেই আগ্রহ থেকেই এই গানটি করা।”

গানটির ভিডিওচিত্র ধারণ করা হবে আগামী কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন মনোরম লোকেশনে। তবে গানটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানের রয়েছে বিপুল জনপ্রিয়তা। তার কাওয়ালি ও হিন্দি সিনেমার মেলোডি-ভিত্তিক গান শ্রোতাপ্রিয়তার শীর্ষে। এবার প্রথমবারের মতো বাংলা গানে পাওয়া যাবে তাকে—এটা নিঃসন্দেহে সঙ্গীতপ্রেমীদের জন্য বড় একটি আনন্দের খবর।

উল্লেখ্য, এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী খান। ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের বাংলা গান আছে তার।

 

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬