বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি ২ দিন, অনলাইনে ক্লাস ১ দিন

২৪ আগস্ট ২০২২, ০৪:৩৬ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) এখন থেকে সপ্তাহে মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়া পূর্বের ন্যায় শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি চলমান থাকবে।

বুধবার (২৪ আগস্ট) রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সময়মতো সবাই অফিসে এসেছেন: প্রতিমন্ত্রী

এছাড়া শুক্র ও শনিবার পূর্বের ন্যায় সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে। এসময় জরুরী র পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।

এতে আরও বলা হয়েছে, প্রতি সপ্তাহে মঙ্গলবার সকল ক্লাসসমূহ অনলাইনে অনুষ্ঠিত হলেও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬