নেচে ভাইরাল নোবিপ্রবির ৩ ছাত্রী 

৩০ জুলাই ২০২২, ০৭:২৪ PM
নোবিপ্রবির ৩ ছাত্রী

নোবিপ্রবির ৩ ছাত্রী © সংগৃহীত

হিন্দি গানের তালে তালে নেচে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন ছাত্রী ভাইরাল হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) রাতে নোবিপ্রবির ছাত্রী শাজনীন মীমের ফেসবুক আইডি থেকে নাচের ভিডিওটি পোস্ট করা হয়। পরে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনের সড়কে ভিডিওটি ধারণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিন ছাত্রী অংশ নেন।

সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী শাজনীন মীম, সুইটি ভৌমিক ও নাদিয়া হাসান মিলে এই নৃত্য পরিবেশন করেন। তবে তারা কেউই প্রাতিষ্ঠানিকভাবে কোনো নৃত্যের প্রশিক্ষণ নেননি। এমন চর্চা নিয়ে নেটিজেনদের বেশ প্রশংসায় ভাসছেন ওই ছাত্রীরা। 

ভিডিওর মন্তব্যে কামরুল হাসান ইমন নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, ‘সেরা আপুনি, মনে হচ্ছিলো কোনো মুভির গান দেখতেছি।’

আল আমিন নামে একজন লিখেছেন, ‘বাহ দারুণ। সবাইকে গানের সাথে নৃত্যে দারুণ মানিয়েছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে।’

এ ব্যাপারে শাজনীন মীম বলেন, ‘আমাদের হঠাৎ ইচ্ছা হলো একটা নাচের ভিডিও বানাবো এবং বানিয়ে ফেললাম। মাত্র এক ঘণ্টা অনুশীলন করেছি আমরা। আমরা কেবল চেষ্টা করেছি। আমাদের কাছে ভালো লাগছে।’

নাচে অংশ নেওয়া আরেক সহপাঠী সুইটি ভৌমিক বলেন, ‘আমাদের কোনো প্রাতিষ্ঠানিক নাচের প্রশিক্ষণ নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকি। সেখানের সড়কটা অসাধারণ, অনেকে এখানে ছবি তুলতে আসে। আমরা চিন্তা করলাম এখানে একটা নাচের ভিডিও বানালে কেমন হয়। বলতে বলতে ভিডিও বানিয়ে ফেললাম।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতি বিকাশের জায়গা। আমরা একাডেমিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের বাড়তি কার্যক্রম হিসেবে নাচ, গান, আবৃত্তি ও খেলাধুলায় উদ্বুদ্ধ করি। শিক্ষার্থীদের পূর্ণ বিকাশের জন্য এটি খুবই সহায়ক।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence