বশেফমুবিপ্রবির রেজিস্ট্রার হলেন জবির ডেপুটি রেজিস্ট্রার ফারুক হোসেন

২৬ জুলাই ২০২২, ০৩:২২ PM
সৈয়দ ফারুক হোসেন

সৈয়দ ফারুক হোসেন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরের রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খান মোঃ ওয়ালিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, সৈয়দ ফারুক হোসেন ইতোপূর্বে দশ বছরের অধিক সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে তথ্য ও প্রকাশনা কর্মকর্তা পদে নিয়োগ পান। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ কর্মকর্তা পদে যোগদান করেন। অতঃপর তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) পদে পদোন্নতি লাভ করেন।

উল্লেখ্য, সৈয়দ ফারুক হোসেন বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লেখালেখি করেন। ছাত্রজীবন থেকেই বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন তিনি। ছোটবেলা থেকেই লিখতেন গল্প ও কবিতা। তাঁর অসংখ্য প্রবন্ধ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। জাতীয় ও আর্ন্তজাতিক জার্নালে তাঁর অনেক গবেষণামূলক প্রবন্ধ ও সৃজনশীল নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি সাংবাদিকতার প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন। 

তার লেখা গ্রন্থগুলো হচ্ছে- 'রক্তাক্ত আরাকান : মানবিক বাংলাদেশ', বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম, মুজিববর্ষে বাংলাদেশ, চিত্রা, প্রজায়িনী ইত্যাদি। তন্মধ্যে প্রজায়িনী তাঁর একমাত্র কাব্যগ্রন্থ। তিনি ১৯৭১ সালের ১৫ জানুয়ারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে জন্মগ্রহণ করেন। 

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
close