পবিপ্রবিতে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

০৫ জুন ২০২২, ১১:৩৯ AM
পবিপ্রবিতে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

পবিপ্রবিতে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘বিভাগীয় কোর্স ফর রোভার মেট’ এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোভারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে ডিপোতে কীভাবে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে

প্রফেসর ড. আহমেদ পারভেজ এর সভাপতিত্বে শারিরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম, কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম ফখরুজ্জামান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে কোর্স লীডার ও প্রধান অতিথি শারিরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফকে উডব্যাজ পরিধান করিয়ে দেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০২ জুন) ৪ দিনব্যাপী বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপে’র শুভ উদ্বোধন করা হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৫৮ জন রোভার অংশগ্রহন করেন।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close