টনসিলের অপারেশনে যবিপ্রবি ছাত্রীর মৃত্যু

২৯ মে ২০২২, ০২:২৪ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী নাজনীন আক্তার মারা গেছেন। গতকাল শনিবার (২৮ মে) টনসিলের অপারেশনের সময় অ্যানেসথেসিয়া পরবর্তী জটিলতা তৈরি হলে নাজনীন আক্তারকে খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

নাজনীন আক্তার বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোর শহরের পালবাড়ি এলাকায়। তার অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শোক বাণীতে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির এআইএস বিভাগের মেধাবী শিক্ষার্থী নাজনীনের অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। তার মৃত্যুতে যবিপ্রবি একজন মেধাবী শিক্ষার্থী হারিয়েছে। তার এমন অকাল মৃত্যুতে পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা পূরণ হওয়ার নয়। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার পিতা-মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এদিকে নাজনীনের মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক সমিতি ও কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, এআইএস বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬