না ফেরার দেশে ক্যান্সারে আক্রান্ত বশেমুরবিপ্রবি ছাত্র জিহাদ

জিহাদ হোসেন

জিহাদ হোসেন © ফাইল ছবি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) জিহাদ হোসেন নামে এক শিক্ষার্থী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। 

জিহাদ বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের সূত্র জানা যায়, প্রায় দুই মাস আগে জিহাদ হোসেনের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২ মে) জিহাদ মারা যান।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, আমি তার মৃত্যুর সংবাদটি তার সহপাঠীদের মাধ্যমে জেনেছি এবং তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬