বশেমুরবিপ্রবি স্বাধীনতা দিবস হলের নতুন প্রভোস্ট মাহবুব আলম

০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:১১ PM
সহকারী অধ্যাপক মাহবুব আলম

সহকারী অধ্যাপক মাহবুব আলম © সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্বাধীনতা দিবস হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম। আগামী ৩ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

আরও পড়ুন: মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবারকে সমাজচ্যুত

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মো. আব্দুর রহমান ৩০ জানুয়ারি ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করার অপারগতা প্রকাশ করে দায়িত্ব হতে অব্যাহতি প্রদানের আবেদন করায় আবেদন বিবেচনায় এনে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলমকে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ করা হলো। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও একাডেমিক স্বার্থ বিবেচনা করে এ আদেশ জারী করা হলো।

এতে আরও বলা হয়, এ নিয়োগ আদেশ ১ ফেব্রুয়ারি হতে কার্যকর হবে। এ দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে কর্তৃপক্ষ এ নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

 

 

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬