জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙতে রাজি

২৬ জানুয়ারি ২০২২, ০৮:৪৩ AM

© টিডিসি ফটো

দাবি আদায়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন ভাঙতে রাজি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে শিক্ষার্থীরা এ কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানা গেছে।

এর আগে ভোর চারটার দিকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন। এরপর তিনি অনশনস্থলে যান। সেখান গিয়ে তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তার স্ত্রী ইয়াসমিন হকও সঙ্গে ছিলেন।

এ বিষয়ে অনশনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল রা‌ফি বলেন, স‌্যার বলেছেন, তাকে আশ্বাস দিয়ে পাঠানো হয়েছে। উপাচার্যের জন‌্য অনশন করে নিজের ক্ষ‌তি করা ঠিক না। তাই আমাদের অনশন ভাঙার অনুরোধ ও আহ্বান জানান তিনি। তবে আমাদের আন্দোলন চলমান থাকবে।

এই শিক্ষার্থী আরও বলেন, আমরা যে‌ন নিজেদের ক্ষ‌তি না ক‌রি এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, যাদের অবস্থা খুব সংকটাপন্ন, সব বিষয় বিবেচনা করে আমরা যাতে অনশন ভেঙে ফে‌লি, সেই আহ্বান তি‌নি জা‌নিয়ে‌ছেন। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে‌ছি, স‌্যারের ওপর বিশ্বাস রেখে, সবাই মিলে অনশন ভেঙে ফে‌লি।

ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

এর আগে ড. মুহম্মদ জাফর ইকবাল সস্ত্রীক মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন বলে তার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ জয়নাল আবেদীন জানান।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬