আন্দোলনে অর্থ দেওয়ায় শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থীর নামে মামলা

২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ PM
শাবিপ্রবিতে আন্দোলন

শাবিপ্রবিতে আন্দোলন © ফাইল ছবি

অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ যোগানের অভিযোগে রাজধানী থেকে আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ৫ শিক্ষার্থীর নামে মামলা হয়েছে সিলেটে।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন, হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

জালালবাদ থানায় আজ মঙ্গলবার রাতে মামলা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্ল্যাহ তাহের।

তিনি জানান, অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ যোগানের অভিযোগ আনা হয়েছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬