শাবিপ্রবিতে আন্দোলন

হাসপাতাল থেকে ফিরে ফের অনশনে ৭ শিক্ষার্থী

২৪ জানুয়ারি ২০২২, ০৩:৩১ PM
অনশনরত শিক্ষার্থী

অনশনরত শিক্ষার্থী © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত ৭ শিক্ষার্থী হাসপাতাল থেকে আবারও অনশনে যোগ দিয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তারা হাসপাতাল থেকে ফিরেছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।

তিনি বলেন, আন্দোলনে অনশনরত শিক্ষার্থীরা যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা একটু সুস্থবোধ করায় ডাক্তারের ছাড়পত্র নিয়ে ক্যাম্পাসে ফিরে আসছেন। তাই তারা একটু সুস্থ হলেই তারা ক্যাম্পাসে ফিরে আসছেন।

আরো পড়ুনঃ দুই দশকে সাত বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ

সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে মোট ভর্তি রয়েছেন ১৯ জন। বাকি ৭-৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন। 

এর আগে রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।

উল্লেখ্য, বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন। পরে পারিবারিক কারণে একজন বাড়িতে চলে যান। এদিকে অনশনের ১২০ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬