অনলাইনে বুয়েটের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু কাল

২১ জানুয়ারি ২০২২, ০১:০২ PM
বাংলাদশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়ট) স্নাতক শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ক্লাস অনলাইনে আগামীকাল শনিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে। শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন লেভেল ও টার্মের ক্লাস চলমান রয়েছে। যা শুরু হয়েছে গেল বছরের ১৩ নভেম্বর এবং শেষ হবে চলতি বছরের ১২ এপ্রিল। নবীন শিক্ষার্থীদের ক্লাস দ্রুততম সময়ের মধ্যে চালু করতে বুয়েট কর্তৃপক্ষ আলাদাভাবে লেভেল-১, টার্ম-১ এর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেছে।

আরও পড়ুন: বুয়েটের হলে করোনার হানা, আক্রান্ত ২৪

এতে করে নবীন শিক্ষার্থীদের কোভিড-১৯ মহামারীর কারণে পিছিয়ে পড়াটার কিছুটা লাঘব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গেল বছরের গত ২০ ও ২১ অক্টাবর নবীন শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ৬ নভম্বর এসব শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৫ নভেম্বর বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করেছে বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন: বুয়েটের সঙ্গে ওয়ালটনের সমঝোতা চুক্তি

বুয়েটে এবার মোট আসন ১ হাজার ২১৫টি। প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট আসন ১ হাজার ১৫৫টি (৩টি সংরক্ষিত আসনসহ) আর স্থাপত্য বিভাগের জন্য আসন ৬০টি (১টি সংরক্ষিত আসনসহ)। বিশ্ববিদ্যালয়টির সব বিভাগে আসনপূর্ণ হয়েছে বলে জানা গেছে।

ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
৪৮ বিসিএসে যোগ দিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন, চিকিৎসকের বিরুদ্ধে …
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
কোটালীপাড়ায় ২ হাজার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবার পেল মারুফ সম…
  • ১৮ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে কাল
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence