আন্দোলনকারীদের অশোভন আচরণের প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

১৯ জানুয়ারি ২০২২, ১২:৩৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পতনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে মানববন্ধনে দাঁড়িয়েছেন সাধারণ শিক্ষকবৃন্দ। ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিনা ব্যানারে সাধারণ শিক্ষক পরিচয়ে এ মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষকরা জাতির বিবেক। আমরা ছাত্রদের গড়ে তুলি। তারা আমাদের সন্তানের মতো। আন্দোলন করতে গিয়ে তারা আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেয় প্রতিপন্ন করছে। যেকোন একজন শিক্ষকের জন্য সব শিক্ষকদের নিয়ে তারা এভাবে বলতে পারে না।

আরও পড়ুনঃ শাবিপ্রবির ডাইনিং-ক্যান্টিন বন্ধ, রান্নার আয়োজন করছেন শিক্ষার্থীরাই

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ১০/১২ জন শিক্ষক মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের লজ্জা হচ্ছে যে শিক্ষার্থীরা পুলিশের হাতে মার খেয়েছে এ ব্যাপারে ঐ শিক্ষকরা কোন কথাই বলেনি।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি রাত থেকে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীরা। আন্দোলনের একপর্যায়ের ছাত্রীদের সাথে সংহতি জানায় ছাত্ররাও। তারাও আন্দোলনে অংশ নেয়। এসময় বারবার দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেও তা পূরণ করেননি ভিসি। পরে ছাত্রলীগ ও পুলিশের হামলার পর শিক্ষার্থীদের আন্দোলন এক দফাতে পরিণত হয়। ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠে শাবিপ্রবি ক্যাম্পাস। পুলিশের হামলার প্রতিবাদে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভিসির কুশপুতুল পোড়ানো হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬