বশেমুরবিপ্রবিতে আসন ফাঁকা ১০২৮টি

১৭ জানুয়ারি ২০২২, ০৮:৫৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম প্রক্রিয়া আজ সোমবার সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রদত্ত তথ্য অনুযায়ী মেধাতালিকায় মোট ১৩৮৮ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয় যাদের মধ্য থেকে ভর্তি হয়েছেন ৩৬০ জন এবং আসন ফাঁকা রয়েছে ১০২৮টি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা এবং মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা আগামী ১৯ জানুয়ারি প্রকাশিত হবে। পরবর্তীতে আগামী ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসকল শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এনং আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে আবারও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে।

আরও পড়ুনঃ শিক্ষক হিসেবে নিজেদের শিক্ষার্থীদের যোগ্য মনে করে না বশেমুরবিপ্রবি

এছাড়া, মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, প্রতিবন্ধি ও উপজাতি কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী ২৬ জানুয়ারি সকল কোটাধারীদের ভর্তি কার্যক্রম শুরু হবে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬