নানা আয়োজনে বশেমুরবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

১৬ ডিসেম্বর ২০২১, ১১:৩৩ PM
বিশ্বদ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

বিশ্বদ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপনের সমাপনী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ, জাতির পিতার সমাধিসৌধে, শহীদ স্মৃতিস্তম্ভে ও বিশ্বদ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের মুক্ত মঞ্চে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু।

আলোচনা সভার প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।

আলোচনা সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং চেতনা যদি আমরা বুকে ধারণ করি তাহলে আমরা পথ হারাবো না। এছাড়া তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণার জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আহবান জানান।

এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪.৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দেশব্যাপী শপথ বাক্য পাঠ করান। উক্ত অনুষ্ঠানে অত্র বিশ্বদ্যিালয় পরিবার অংশগ্রহণ করে। সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১৫ মিনিটে উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজারে, সকাল ৯টায় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্বদ্যিালের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী সমিতিসহ সকল বিভাগ, হলসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও হলসমূহে আলোকসজ্জা করা হয়। এদের মধ্যে শেখ রাসেল হল ফানুস উত্তোলন ও আতশবাজি ফোটায়, রোভার স্কাউট প্রতিটি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে এবং সাংবাদিক সমিতি প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence